Blog Details
Home / Blog Details
অগ্নিকান্ড প্রতিরোধে করণীয়
- 0
অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন ও বিধি অনুযায়ী অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করুন
অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ। তাই অগ্নি প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থানে সর্বোচ্চ সচেতন হতে হবে। অগ্নি দুর্ঘটনা থেকে ঘরের সুরক্ষা নিশ্চিত করতে লক্ষ্য রাখুন এই বিষয়গুলো-
১। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন।
২। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশ নিভিয়ে নিরাপদ স্থানে ফেলুন।
৩। খোলা বাতির ব্যবহার কমিয়ে দিন।
৪। ঘরে ও কলকারখানায় অগ্নি নির্বাপণের জন্য পর্যাপ্ত পানি সবসময় সংরক্ষণ করুন।
৫। ছোট ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখতে হবে।
৬। অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে নিয়মিত ভবনের বৈদ্যুতিক কেবল ও ফিটিংস পরীক্ষা করুন।
৭। বাসগৃহ, কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণী যন্ত্রপাতি স্থাপন করুন এবং জরুরি প্রয়োজনে ব্যবহার করুন।
৮। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করুন। এটাই বিপদকালীন সময়ে আপনাকে ঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
৯। যেকোনো ভবনকে নিরাপদ করতে জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড অনুসরণের বিকল্প নেই। এক্ষেত্রে সঠিক নকশা ও নির্মাণ পদ্ধতি অনুসরণ করে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করুন।
১০। হঠাৎ আগুন লাগলে যাতে তাৎক্ষনাত ফায়ার সার্ভিসে সেবা চাইতে পারেন এজন্য ৯৯৯ নম্বরটি সবসময় মোবাইল ফোনে সংরক্ষণ করুন।

5 Comments
Mario Smith
Jun 23, 2020
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Cras aliquam, quam congue dictum luctus, lacus magna congue ante, in finibus dui sapien eu dolor. Integer tincidunt suscipit erat, nec laoreet ipsum vestibulum sed.
Mary Tyron

Leo Williams