পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে রান্নাঘর পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ । নানা কারনে রান্নাঘরে দুর্গন্ধ হতে পারে । পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে যেমন – খাবার না ঢেকে রাখলে, অপরিষ্কার থালা-বাসন রাখলে, যেখানে সেখানে ময়লা ফেলে রাখলে সাধারনত রান্নাঘরে দুর্গন্ধ হয় । জেনে নিন রান্নাঘর দুর্গন্ধমুক্ত রাখার কিছু কার্যকরী টিপস সম্পর্কে:
- রান্নাঘরের টাইলসে হলুদের দাগ দূর করতে হালকা গরম পানিতে লেবুর রস দিয়ে পরিষ্কার করুন, দেখবেন হলদে ও তেল চিটচিটে ভাব অনেকটাই দূর হয়ে গেছে ।
- কাঁচা শাক সবজি বা মাছের ময়লা থেকে দুর্গন্ধ ছড়ায় । তাই, রান্নাঘরের ময়লা ফেলার জন্য ঢাকনা দেয়া বাস্কেট বা ঝুড়ি ব্যবহার করুন । শুকনো ময়লা ফেলার জন্য আলাদা বাস্কেট ব্যবহার করতে পারেন ।
- যেসব কাপড় বা স্পঞ্জ রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কারের কাজে ব্যবহার করে থাকেন সেগুলো ভিজা অবস্থায় ফেলে রাখবেন না । ভেজা কাপড় থেকে পোকা-মাকড়ের উৎপত্তি হতে পারে ।
- কিচেন সিঙ্ক ব্যবহারের সময় কাজ শেষে সিঙ্কের চারপাশের ভেজা অংশ পাতলা সুতি কাপড় দিয়ে মুছে শুকনো করে রাখুন । একইভাবে ভ্যাপসা গন্ধ এড়াতে রান্নাঘরের ফ্লোর ও সবসময় শুকনো রাখার চেষ্টা করুন ।
- রান্নাঘর পরিষ্কারের সময় পানির সাথে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করুন । রান্নাঘরে দুর্গন্ধ কম হবে এবং পোকা-মাকড়ের হাত থেকেও রেহাই পাবেন ।

5 Comments
Mario Smith
Jun 23, 2020
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Cras aliquam, quam congue dictum luctus, lacus magna congue ante, in finibus dui sapien eu dolor. Integer tincidunt suscipit erat, nec laoreet ipsum vestibulum sed.
Mary Tyron

Leo Williams