একটু গোছানো আর পরিপাটি ঘর মানেই প্রশান্তি! ঘর সুন্দর করে সাজাতে কতই না চেষ্টা! কেউ বিভিন্ন ধরনের শো-পিস দিয়ে ঘর সাজান আবার কেউবা নতুন আসবাবপত্র কিনে থাকেন। একটু লক্ষ্য করলেই দেখবেন যে, পর্দা পরিবর্তনের উপরও ঘরের অবয়ব অনেকটা নির্ভর করে ।
ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে বিভিন্ন ধরনের পর্দার ব্যবহার করা হয়ে থাকে । নেটের বা কটনের পর্দা, ভার্টিক্যাল ব্লাইন্ড, ক্রিস্টালের পর্দাসহ বিভিন্ন ধরনের পর্দার ব্যবহার লক্ষ্য করা যায় । আবার পর্দার ডিজাইনের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন বৈচিত্র্য, যেমন- কুচি বা প্লেইন ডিজাইন প্রভৃতি ।
তবে, সব রুমে ব্যবহারের জন্য সব ধরনের পর্দা মানানসই নয় । আবার পর্দার রঙ ও শেড নির্বাচনে ও খেয়াল রাখা জরুরী। সঠিক রং নির্বাচন না করলে পর্দা আপনার কাছে লাগতে পারে বেমানান । তাই রং নির্বাচনের জন্য নিচের বিষয়গুলোতে গুরুত্ব দিন ।
- বেডরুমের জন্য হালকা শেডের পর্দা নির্বাচন করতে পারেন । নেটের পর্দা ব্যবহার করলে ঘরে প্রচুর আলো-বাতাস পাবেন ।
- ড্রয়িং রুম বা বসার রুমের জন্য গাঢ় কালারের পর্দা নির্বাচন করুন । আপনি চাইলে সোফার কাভার ও পর্দার জন্য একই রং পছন্দ করতে পারেন ।
- স্টাডি বা পড়ার রুমের জন্য ভার্টিকাল ব্লাইন্ড ব্যবহার করতে পারেন ।
- বাচ্চাদের রুমে ব্যবহারের জন্য পছন্দ করুন ঝলমলে কালার ।
- ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে থাকলে আলাদা করার জন্য ব্যবহার করতে পারেন বাহারি রঙের ক্রিস্টালের পর্দা ।
- শীতকালে একটু ভারী কাপড়ের পর্দা ব্যবহার করলেও গরমে হালকা ফেব্রিকের পর্দা ব্যবহার করাই ভালো ।
পর্দা দিয়ে আপনার ঘরকে করে তুলুন আরো বৈচিত্র্যময় ও আনন্দময় ।

5 Comments
Mario Smith
Jun 23, 2020
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Cras aliquam, quam congue dictum luctus, lacus magna congue ante, in finibus dui sapien eu dolor. Integer tincidunt suscipit erat, nec laoreet ipsum vestibulum sed.
Mary Tyron

Leo Williams